দিনাজপুরের চিরিরবন্দরে উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী বর্ণিল পোশাকে ও বৈচিত্র্যময় সাজে অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ সকল অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন
মতামত