দিনাজপুরের চিরিরবন্দর পুনটি ইউনিয়ন শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।
জানা যায়, গত (৭ এপ্রিল) বিকেলের দিকে চিরিরবন্দর উপজেলার পুনটি ইউনিয়নের উপর দিয়ে ঝড় ও শিলাবৃষ্টি বয়ে যায়, এতে ঐ এলাকায় সাধারণ মানুষের ঘরের টিন ছিদ্র হয়ে যায়, ধান ক্ষেতসহ ব্যাপক ক্ষতি হয়।
বৃহস্পতিবার (৭ মে ) দুপুরের দিকে পুনটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃআখতারুজ্জামান মিয়া।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা-তুজ জোহরা ।
অনুষ্ঠানে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত সহায়তা পৌঁছে দিচ্ছে। মোট ৭৬৬ জন পরিবারকে প্রতি পরিবারে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদান করা হচ্ছে। কেউ যেন বঞ্চিত না হয়, তা আমরা নিশ্চিত করছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ রায়হান আলী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সদস্য যুবদলের আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রেজাউল করিম (রেজা ), উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মমিনুল ইসলাম(মমিন),ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ শামসুল আলম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ডের বিএনপি\'র সভাপতি হাফেজ মোঃরেজাউল করিম,মোঃ সাইফুর রহমান, মোঃ হবিবর রহমান (হবি),মোঃ মোরশেদুল ইসলাম, মোঃ আবু রায়হান প্রমুখ ।
ত্রাণপ্রাপ্তরা সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
মতামত