চিরিরবন্দর

‎‎চিরিরবন্দরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রিন্ট
‎‎চিরিরবন্দরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশিত : ৬ মে ২০২৬, দুপুর ১:০৫


‎দিনাজপুরের চিরিরবন্দরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

‎উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুমি আক্তার এবং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিব।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা।

‎কংগ্রেসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষানী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।