দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি বছরের অভ্যন্তরীণ বোরো ধা-চাল সংগ্রহ অভিযান ২০২৬ মৌসুমের উদ্বোধন করেন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।
চলতি বছরে এই উপজেলায় ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে ৩৯০ মেট্রিক টন এবং প্রতি কেজি ৪৯ টাকা দরে ৭১৫ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১১টায় কাহারোল খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম কর্মসূচির ফিতা কেটে লক্ষ্যমাত্রা অর্জনের শুভ উদ্বোধন করেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, থানা অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানা, কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, উপজেলা সহকারী ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুন নবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালেব সরকার,কাহারোল প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মতিউর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলিউর রহমান, বীরগন্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ শাজাহান শিরাজ শিপন, বিশিষ্ট ধান ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন হাস্কিং মিলের ব্যবসায়ী ও কৃষক বৃন্দ।
মতামত