দিনাজপুরের কাহারোল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন আইনে ৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১০ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ঔষধ ও কসমেটিকস আইন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, হোটেল ও রেস্তোরা নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অপরাধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার সাইনগর গ্রামের ফেরদৌস ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (১৯) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বিভিন্ন অপরাধের দায়ে নয়াবাদ গ্রামের ফেরদৌস আলী (৩৮), পূর্ব শাদিপুর গ্রামের মনোয়ার হোসেন (২৬), গড়নরপুর গ্রামের রতন রায় (৫৫), মনিরুজ্জামান (৩০), ইটুয়া গ্রামের আবু সাঈদ (২৭) এবং দিনাজপুর সদরের কালিকাপুর গ্রামের আতাউর রহমান (৩৫) কে পৃথক অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাদের কঠোর সতর্কবার্তা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইশতিয়াক আহমেদ।
মোবাইল কোর্ট পরিচালনার সময় স্থানীয় থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।
মতামত