দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং তাঁদের উত্তরসূরী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে জাতীয়তাবাদি যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলি রেলস্টেশনের স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন দলীয় নেতা-কর্মী বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী,সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সহ-সভাপতি মোঃ ফরিদ খান। উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, যুগ্ন আহবায়ক ইমরান হোসেন দুলাল, রাহুল কবির, আরমান আলী প্রধান, উপজেলা স্বেচ্ছোসেবক দলের আহবায়ক আলী হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মতামত