হাকিমপুর

জাতীয় নাগরিক পার্টির হাকিমপুর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন

প্রিন্ট
জাতীয় নাগরিক পার্টির হাকিমপুর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন

প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৩


দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় নাগরিক পার্টি(এনসিপির)দলীয় কার্যক্রম গতিশীল করতে উপজেলা আহবায়ক কমিটি (আংশিক) অনুমোদন দিয়েছে জেলা আহবায়ক কমিটি। এতে আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন মোঃ আল আমিন রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর রেজা তন্ময় ও সদস্য সচিব কৌশিক রহমান।

আজ রবিবার (২৫ অক্টোবর) দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক এ কে এম হাসানুর রহমান সোহাগ ও সদস্য সচিব একরামুল হক আবির স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আগামী (০৬) মাসের জন্য হাকিমপুর উপজেলা আহবায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত উপজেলা আহবায়ক কমিটি (আংশিক) আহবায়ক মোঃ আল আমিন রোমান, সিনিয়র যুগ্-আহ্বায়ক, তানভীর রেজা তন্ময় যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, জিহাদ আজাদ জিসান, মোঃ মাসুদ রানা, ইমদাদুল হক হাসান, সদস্য সচিব কৌশিক রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরশ আলী, যুগ্ম সদস্য সচিব আসিফ করিম মাহিণ, শাহারিয়ার সৈকত, আশিকুর রহমান সৌরভ, সাংগঠনিক সম্পাদক নাঈম মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, তানভীর আহমেদ, আমির হামজা,

জুলাই গণঅভ্যুথান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহেদুজ্জামান শাহেদ প্রমুখ।

অনুমোদিত এই কমিটিকে আগামী ০১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে সংশ্লিষ্ট দপ্তরে জমাদানের জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।