দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে শুকুর আলী (৩৮), প্রবীণ বর্মন (৩৪) নামে ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) থানা প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন হাকিমপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার দেবখন্ডা (পূর্বপাড়া) এলাকার রফিকুল ইসলামের ছেলে শুকুর আলী ও গোহাড়া এলাকার আনন্দ বর্মনের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম জানান, স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি মহোদয় ও জেলা পুলিশ সুপার মহোদয়ের পরামর্শে আমার নেতৃত্বে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে থানা পুলিশের চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলায় ওয়ারেন্ট ভূক্ত দুই জন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। জিআর মামলা নং ৩/২৫ ও ৩০০/(১৯)। আগামীতে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
মতামত