আসন্ন শারদীয় দুর্গা পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন(২৯ বিজিবির) আওতায় সীমান্তবর্তী সহ ৫৪ টি পূজা মন্ডপে১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান ফুলবাড়ি-২৯ বিজিবি অধিনায়ক আরিফ-উজ- জামান।
আজ রবিবার (১৮ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, পুরাতন বাজার এবং পূর্ব জগন্নাথপুর সার্বজনীন শ্রী দূর্গা মন্দির নতুন বাজার পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন।
সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে *তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল,গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। *বিশেষ করে গুজব,অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে ০৯টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
মতামত