হাকিমপুর

হিলি সীমান্তে বিজিবি কতৃক ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী পণ্য জব্দ

প্রিন্ট
হিলি সীমান্তে বিজিবি কতৃক ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী পণ্য জব্দ

প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৭ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪০


জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর দিনাজপুরের হিলি সীমান্তের হিলিসিপি বিওপির বিজিবি সদস্য কর্তৃক ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও প্রসাধনী পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৫৯,৯০০ টাকা বলে জানায় বিজিবি। 

আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী। 

বিজিবি জানায়, জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলিসিপি বিওপির বিজিবি সদস্য কতৃক সীমান্তের চেকপোস্টগেট শূন্য রেখায় দ্বায়িত্ব পালন কালে ভারতীয় শাড়ি ৬টি, ভারতীয় কম্বল(৪ কেজি)১টি, ট্রেসমি শ্যাম্পু (১লিঃ)১টি,ক্যাশ কিং শ্যাম্পু (১লিঃ)৩টি,সানসিল্ক শ্যাম্পু (১লিঃ)১টি,ফিয়ামা সাওয়ার জেল(৮৯৫ এমএল)১টি, ক্লিন এন্ড ক্লিয়ার ফেসওয়াস (২৪০ এমএল) ১টি,ক্লিন এন্ড ক্লিয়ার (১৫০ এমএল)১টি, পন্ডস ফেসওয়াস (৫০ গ্রাম) ৩৬টি,ব্রোপ্লাস সাবান (১২৫ গ্রাম)১৬টি এবং ভারতীয় ডাবর রেড পেস্ট (১৫০ গ্রাম)১১টি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বিজিবির সিজার মূল্য ৫৯,৯০০ (উনেষাট হাজার নয়শত টাকা)। সীমান্তে অবৈধ মালামাল প্রতিরোধে বিজিবি এমন অভিযান চলমান রয়েছে বলে জানান বিজিবি।