দিনাজপুরে প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ ১১ হাজার টাকা ব্যয়ে ৫ টি গ্রামীণ রাস্তা অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।
বুধবার (২৭ আগষ্ট ) কাহারোল উপজেলার সাধুর বাজার(ডাঃ হরেন বাড়ী) হতে বিক্রমপুর আর ডি ভায়া মহেশপুর পর্যন্ত,রসুলপুর ইউপিসি হতে বলেয়া হাট আর এইচডি পর্যন্ত,তরকন্দা হাট হতে রুকুনপুর জিসিসি পর্যন্ত,
পাইকপাড়া এফআরবি হতে তারাপুর ভায়া পাহাড়পুর পর্যন্ত এবং মুকুন্দপুর (বাগমারা আবাসন) হতে ডহন্ডা পর্যন্ত ৫ টি গ্রামীণ রাস্তা অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রাজিউর রহমান,কাল থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিম,কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা,সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা,উপজেলা যুবদলের আহবায়ক মো.সাদেকুল ইসলাম সাদেক,কাহারোল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন প্রমূখ।
মতামত