দিনাজপুরের কাহারোলে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার দায়ে মেসার্স ফাতেমা ট্রেডার্স’ নামে এক খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান।
সোমবার (২৫ আগষ্ট) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার মুকুন্দপুর গ্রামের নয়াবাদ বটতলী হাট নামক স্থানে ফেরাস উদ্দিনের ছেলে মো. ফেরদৌস রহমান (৪০) এর প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে ঐপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক ফেরদৌস রহমানকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল ভ্রাম্যমান আদালতের বিচারক,অবৈধ সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি। এ সময় তিনি কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিতরণ করেন।
অভিযানকালে এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও কাহারোল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত