কাহারোল

কাহারোলে জুলাই অভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে জুলাই অভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৫ আগস্ট ২০২৬, রাত ১০:১৭


দিনাজপুরের কাহারোল উপজেলায় জুলাই অভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয।

বুধবার(৫ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে "জুলাই চেতনায় গর্ব দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কর্মসূচি অনুযায়ী জুলাই যোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণসহ জুলাই দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন স্তরের মানুষ ও নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিকত্বে উদ্বুদ্ধ করতে হবে। এসময় জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতান্ত্রিক চেতনা রক্ষার আহ্বান জানান।

কাহারোল থানা অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আনিছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.কে.এ জিন্নাত আলী, এনসিপির প্রতিনিধি মোঃ নকিব হোসেন,বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাহারোল উপজেলা শাখার যুবনেতা মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।

শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুলাই যোদ্ধাদের স্মরণে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতার অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।