দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক পরিবহন আইন ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২১ জনকে অর্থদণ্ড প্রদান করেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ইশতিয়াক আহমেদ।
সোমবার ১০ আগষ্ট এই অভিযানে কাহারোল উপজেলার কাকর গ্রামের দিলীপ রায় (৫৪),জগনাথপুর গ্রামের হামিদুর রহমান(৬০),সাহাপুর গ্রামের ইমরান নাজির (২৮),সিঙ্গারিগাঁও গ্রামের রবীন্দ্রনাথ রায় (৪৪),ভরন্ডা গ্রামের হর কুমার রায় (৬৫)ও শংকর রায় (২৯), বাসুদেবপুর গ্রামের বিপ্লব রায় (৩৮),হাতিশা গ্রামের সাইফুল ইসলাম(৩৮),পাইকপাড়া গ্রামের মাহাবুর রহমান (৩৮)ও প্রেম কুমার রায় (৩০),পশ্চিম সাদিপুর গ্রামের নিতাই রায়(৪২),হাবিল সরকার (৩৩), বীরগঞ্জ উপজেলার মাহানপুর গ্রামের জয়ন্ত রায় (২৫) পিরোজপুর জেলার বাঁশবাড়িয়া গ্রামের রানা হাওলাদার(২৫)কে সড়ক পরিবহন আইনে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও গতকাল রবিবার উপজেলার সুন্দইল গ্রামের মোহন দাস(৩২),চক্রপ্রানকৃষ্ণ গ্রামের জিল্লুর রহমান (৪৯),রামচন্দ্রপুর গ্রামের কার্তিক রায়(৪১),ঈশানপুর গ্রামের সুনিরাম টুডু(২৭),খোশাল পুর গ্রামের আব্দুল মালেক (৩২),দিনাজপুর সদরের মোঃ মুকুল ইসলাম(৩২)কে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে অর্থদণ্ড এবং চকপ্রাণকৃষ্ণ গ্রামের মো.এনামুল হক (৬৫)কে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ।
অভিযানকালে কাহারোল থানা পুলিশের একটি দল এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মতামত