দিনাজপুরের কাহারোলে বর্ণাঢ্য আয়োজন,কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বহুল প্রচারিত ‘দৈনিক করতোয়া’পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মো.ইব্রাহিম খলিল সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোকলেদা খাতুন মীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ‘দৈনিক করতোয়া’ দীর্ঘদিন ধরে পাঠকের আস্থা বজায় রেখে চলেছে। যে পত্রিকা ৫১ বছরে পদার্পণ করেছে তার মানে এই পত্রিকার বস্তুনিষ্ঠতা আছে বলেই দীর্ঘ সময় পাড়ি দিয়েছে এবং যে পত্রিকা অর্ধশতাব্দী পার করেছে সে পত্রিকার শতাব্দীর পর শতাব্দী পার করবে বলে আমার বিশ্বাস।
উপজেলা সমবায় কর্মকর্তা মো.সারওয়ার মুর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.আবু সরফরাজ হোসেন, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান, কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি মো.গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক ও কাহারোল ইউসিসিএ লিমিটেট এর সভাপতি মোঃ নুরুল ইসলাম, কাহারোল থানার সিঃ সাব-ইন্সপেক্টর মো. আব্দুল হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ.আব্দুল মাোত্তালেব সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম কে এ জিন্নাত আলী, উপজেলা তথ্য আপা নুরজাহান বেগম, কাহারোল প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কাহারোল প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীবৃন্দ।
মতামত