আপনাদের সন্তানদের আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মতো করে গড়ে তুলতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার সুযোগ দিতে হবে। এতে তাদের মনো বিকাশ বৃদ্ধি পাবে। আর মা বোনদের উদ্দেশ্য বলেন আপনাদের খেয়াল রাখতে হবে কোন ভাবেই আপনার সন্তানদের সন্ধ্যার পরে বাহিরে থাকতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি।
আজ বুধবার (২৬ আগষ্ট) বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুর হাকিমপুর পৌরসভার ছাতনী রাউতারা জি এম ফাজিল মাদ্রাসা মাঠে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন।
তিনি ছাতনী রাউতারা মাদ্রাসা মাঠে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল ছিটিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বরণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ বৃক্ষ রোপণ করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। পরে হাকিমপুর পৌর বিএনপি ও ওয়ার্ডের পক্ষ থেকে মন্ত্রী কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই সাথে ওই হিলি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সভাপতি মোঃ গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ফুলেল শুভেচছা জানান।
এরপর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও বলেন, আপনাদের সন্তানদের আদর আর সোহাগ করে মোবাইল কিনে দিয়েছেন। এই স্মার্ট ফোন কেউ ভালো কাজ করছে। আবার কেউ জুয়া খেলে ধংস হচ্ছে। আর আমাদের তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে হলে মাদক কারা সেবন করে এবং কারা মাদক ব্যবসা করে এই বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মনে রাখবেন দেশের মানুষ বিএনপি কে ভালোবেসে দেশ পরিচালনার দ্বায়িত্ব দিয়েছে। আপনার এলাকায় কোন মাদক ব্যবসায়ী ব্যবসা করতে না পারে এবং টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগ দিতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এটা আপনার আমার দ্বায়িত্ব। আর রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও চিকিৎসার ব্যবস্থা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে নিয়েছেন ইনশাআল্লাহ!
তিনি আরো বলেন,কৃত্রিম ভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে তবে দেশে সারের সংকট নেই। সরকার প্রতিকেজি ইউরিয়া সার উৎপদানে ভর্তুকি দেয় ২৯ টাকা। কৃষকের কথা চিন্তা করে সার উৎপাদনে ভর্তুকি দিচ্ছে সরকার। বৈশ্বিক সংকটে বিশ্বে তেল ও গ্যাসের দাম তিনগুণ বাড়লেও দেশে তেমন বাড়েনি তেল গ্যাসের দাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোকাররম হোসেন, আক্তার হোসেন জুয়েল, আতাউর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুল ইসলাম শাহীন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, ওয়াহেদুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মতামত