হাকিমপুর

বিরামপুরে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির পথসভা অনুষ্ঠিত

প্রিন্ট
বিরামপুরে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির পথসভা  অনুষ্ঠিত

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, রাত ১১:২৬ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, রাত ১১:২৮


মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নে দাবিতে দিনাজপুরের বিরামপুরে প্রচার যাত্রা ও পথসভা করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

মঙ্গলবার (২৫ আগষ্ট) ৩টায় বিরামপুর ঢাকা মোড় এলাকায় পথসভা করে সংগঠনটি। 

এসময় বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করেন তারা।

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার হারুনুর রশীদ, উত্তরবঙ্গ কৃষি মঞ্চের আহবায়ক শাহ নেওয়াজ ফিরোজ শুভ সহ পথসভায় অনেকে বক্তব্য রাখেন।

পথসভায় বক্তারা বলেন, দেশের মানুষের স্বার্থে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির বাস্তবায়ন, গ্যাস বিদুৎ সংকটের জনবান্ধন সমাধান, জ্বালানি বিদুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতের বেসরকারিকরণ বন্ধ করার দাবি করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক হারুনুর রশিদ, মাহাতাব উদ্দিন, জাবির আহম্মেদ জুবেল, তামজিদ হায়দার চঞ্চল, ফাহিম আহম্মেদ, আমিনুল ইসলাম,ফরিদ সহ অনেকেই।