হাকিমপুর

বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে টাকা পাচার করেছে বিগত সরকার- সমাজকল্যাণ মন্ত্রী

প্রিন্ট
বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে টাকা পাচার করেছে বিগত সরকার- সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১১


দেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বিদেশে টাকা পাচার করেছে বিগত ফ্যাসি আওয়ামী সরকার। কাগজে-কলমে ২৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দেখালেও বাস্তব চিত্র ভিন্ন। তবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনা ও আন্তরিকতায় আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি। 

আজ বুধবার (২৬ আগষ্ট) বেলা ১১টায় হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তৃণমূলের বিএনপির দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন বোয়ালদাড় স্কুল এন্ড কলেজে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে স্কুলের শিক্ষকমন্ডলী সহ ক্ষুদে শিক্ষার্থীদের এবং স্কাউটস শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন কে সম্মাননা স্মারক প্রদান করেন এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দিয়ে বরন করে নেওয়া হয়। 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীর অফিস গুলোতেও ১ ঘন্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। কৃত্রিম ভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে তবে দেশে সারের সংকট নেই। সরকার প্রতি কেজি ইউরিয়া সার উৎপদানে ভর্তুকি দেয় ২৯ টাকা। কৃষকের কথা চিন্তা করে সার উৎপাদনে ভর্তুকি দিচ্ছে সরকার। বৈশ্বিক সংকটে বিশ্বে তেল ও গ্যাসের দাম তিনগুণ বাড়লেও দেশে তেমন বাড়েনি তেল গ্যাসের দাম।

মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনাদের সন্তানদের আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মতো করে গড়ে তুলতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। 

এ সময় বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আতাউর রহমান রাজা, আক্তার হোসেন জুয়েল,হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুল ইসলাম শাহীন মন্ডল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শুভ, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল ইসলামসহ অনেকে।