কাহারোল

দিনাজপুরের কাহারোলে ৮৮ কেজি গাঁজার চালান আটক, গ্রেপ্তার ২

প্রিন্ট
দিনাজপুরের কাহারোলে ৮৮ কেজি গাঁজার চালান আটক, গ্রেপ্তার ২

প্রকাশিত : ৫ আগস্ট ২০২৬, বিকাল ৪:৪৪


দিনাজপুরের কাহারোল উপজেলায় ৮৮ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে কাহারোল থানা পুলিশ। যার আনুমানিক অবৈধ মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের গড়নুর গ্রামের মনমতা চন্দ্র রায়ের ছেলে রঞ্জন চন্দ্র রায় (২৮) ও চিরিরবন্দর উপজেলার আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৫২)।

বুধবার(৫ আগষ্ট ২০২৬) রাত সাড়ে ৩ টায় কাহারোল- বোঁচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার(এএসপি) মনিরুজ্জামান ও কাহারোল থানার ওসি সেলিমুর রহমান সেলিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল নামক স্হানে ঠাকুরগাঁও-দিনাজপুরগামী বিশ্ব রোডের তোফাজ্জলের দোকানের সামনে একটি পিকআপ ভ্যান থেকে এ গাঁজার চালান আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাহেন্দ্র বলরো মেক্সি প্লাস হলুদ-নীল রঙের একটি পিকআপ ভ্যান জব্দ করে কাহারোল থানায় নিয়ে আসে।

কাহারোল-বোঁচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ও কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিমের যৌথ বিবৃতিতে দিয়ে তারা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ গাঁজার চালান আটক করা হয়েছে,যার আনুমানিক অবৈধ মূল্য ১৭লক্ষ ৬০ হাজার টাকা। 

এ ব্যাপারে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃত আসামিদের সোপর্দ করা হয় ।