দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড অর্থ জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাদক সেবনের অপরাধে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ভবানীপুর ডাঙ্গারহাটের মোতালেবের ছেলে মিজানুর রহমান(২২) এবং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে শাকিল (২৬) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৯(১) (গ) লঙ্গনে ৩৬(১) ধারায় ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডসহ ১শত করে টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ( ভূমি) দীপংকর বর্মন।
মতামত