বীরগঞ্জ

বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম

প্রিন্ট
বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম

প্রকাশিত : ৬ মে ২০২৬, সন্ধ্যা ৭:৪১


 বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম । 

৬ মে বুধবার সকাল ১০ টায় মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় দিক নির্দেশনা মুলক গুরুত্বপুর্ণ আলোচনা করেন তিনি।

পরবর্তীতে পরিদর্শনকালে কলেজের সার্বিক অবস্থা, শিক্ষার মানোন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোছাঃ বানু আকতার, নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম গভর্নিং বডির সদস্য বাবু সুভাষ দাস, সম্মানিত প্রভাষকগন ও কলজের ছাত্রীরা।