বীরগঞ্জ

বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ১

প্রিন্ট
বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ১

প্রকাশিত : ৪ মে ২০২৬, সন্ধ্যা ৭:৫৬ আপডেট : ৪ মে ২০২৬, সন্ধ্যা ৭:৫৮


দিনাজপুরের বীরগঞ্জে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় তহুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-খানসামা সড়কের মাদরাসা মোড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তুহিন (২০) নামে এক যুবক আহত হয়েছেন। 

নিহত তহুরা বেগম উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী। আহত তুহিন একই গ্রামের হোসেন।

আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসা মোড়ে দাঁড়িয়ে থাকা তহুরা বেগম ও তুহিনকে ধাক্কা দেয়। 

ধাক্কা দেওয়ার পর ( ঢাকা মেট্রো -ক ১৪-০৩১৫) প্রাইভেট কারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদে চালকসহ গাড়িটিকে আটক করে রাখে। এদিকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে তহুরা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানান, আটককৃত প্রাইভেট কারের চালক উৎসকে (২০) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক আরাফাত জান্নাতুল ফেরদৌস (২৪) উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাইভেট কার চালক কে আটক করা হয়েছে । এ বিষয়ে বীরগঞ্জ থানায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।