হাকিমপুর

হাকিমপুরের আলিহাট ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রিন্ট
হাকিমপুরের আলিহাট ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত : ৯ নভেম্বর ২০২৬, ভোর ৫:৪১


দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়ে বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ। 

পরে সেখানে অত্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান।  

এসময় আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আল ইমরান, ইউপি সদস্য মোঃ সানোয়ার হোসেন লেব, ইউনিয়ন বিএনপির সরোয়ার, সুলতান মাহমুদ, মামুনুর রশীদ বাবু, রুবেল মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান জিয়া, মাহাবুব আলম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।  

আলোচনা সভায় বক্তারা বলেন,৭ নভেম্বর যদি আমাদের জীবনে না আসতো তাহলে হয়তো বা আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। দেশে বহুদলীয় গণতন্ত্র পড়ে যেতো হুমকির মুখে। ১৯৭৫ সালের পরে ৩ নভেম্বর যখন চক্রান্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে গৃহবন্দি করা হয়। এমন খবর পাওয়ার সাথে সাথে দেশের সিপাহি জনতা রাজপথে নেমে আসে শুরু হয় গণঅভ্যুত্থান।এর ফল হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারাবন্দী থেকে মুক্ত করা হয়। সেই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদি দল যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি পালন করে আসছে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা যেন তাঁর পাশে থকতে পারি। 

আগামী স্থানীয় সরকারের ইউপি নির্বাচনে আলিহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আল ইমরান বলেন, শাসক হিসেবে নয় আগামী দিনে প্রিয় আলিহাট ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের সেবক হিসেবে পাশে থাকতে পারি সেই প্রত্যাশা করছি। আমি বর্তমানে প্যানেল দ্বায়িত্ব পালন করছি,আমাদের অবহেলিত আলিহাট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন,শিক্ষার মানবৃদ্ধি, তরুণ তরুণী ও যুবকদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি, শিশু সহ সব বয়সের মানুষের জন্য সুন্দর মনোরম পরিবেশ এবং মাদকমুক্ত আর জবাবদিহিতা মূলক একটি ইউনিয়ন গড়তে আপনাদের সকল শ্রেণী পেশা মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আগামীর আলিহাট ইউনিয়ন পরিষদ হবে সব বয়সের মানুষের আস্থার জায়গা। নির্বাচনে আমার স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। আমাদের দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের নির্দেশনা মোতাবেক এলাকার উন্নয়ন হবে স্বচ্ছতার সঙ্গে, সেবার ক্ষেত্রে থাকবে না কোনো বৈষম্য। প্রতিটি কাজে জনগণের কাছ জবাবদিহিতা থাকবে বাধ্যতামূলক ইনশাআল্লাহ!