দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বাহির হয়ে বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ। পরে সেখানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি হাকিমপুর উপজেলা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেফতাউন জান্নাত, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শুভ, প্যানেল চেয়ারম্যান মোঃ নজিমুল হক, ইউপি সদস্য মশিউর রহমান বকুল, ওয়ার্ল্ড সভাপতি শাহাবুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর আসলেই মনে করে দেয় সেই দিনের কথা ১৯৭৫ সালের পরে খালেদ মোশাররফ ও কর্নেল আবু তাহের চক্রান্ত করে ৩ নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমানকে কারাবন্দী বা (গৃহবন্দী) করে রাখা হয়।সেই দিন থেকে সিপাহি জনতা রাজপথে নেমে আসে শুরু হয় গণঅভ্যুত্থান ফলে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারাবন্দী মুক্ত করা হয়। এরপর তিনি লাল সবুজের বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং এই দেশ পরিচালনার দ্বায়িত্ব গ্রহণ করেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়াতে আমরা যেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুপ্রেরণা কাজে লাগিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে পাড়ি।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম বলেন, ক্ষমতা নয়, জনগণের সেবা, এলাকার উন্নয়ন,শিক্ষার মান উন্নয়ন সহ মাদকমুক্ত একটি আদর্শ এবং জবাবদিহিতা মূলক একটি ইউনিয়ন গড়তে মাঠে কাজ করে যাচ্ছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। যাতে করে আমি বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের শাসক নয় একজন সেবক হিসেবে সকল শ্রেণী পেশার মানুষের সেবা করার সুযোগ প্রত্যাশা করতেছি। সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের নির্দেশনা মোতাবেক তরুণ তরুণী ও যুবকদের জন্য খেলার মাঠ তৈরি করা সহ উন্নয়ন হবে স্বচ্ছতার সঙ্গে, সেবার ক্ষেত্রে থাকবে না কোনো বৈষম্য। প্রতিটি কাজে জনগণের কাছ জবাবদিহিতা থাকবে বাধ্যতামূলক ইনশাআল্লাহ!
মতামত