বীরগঞ্জ

বীরগঞ্জে জমে উঠেছে ১৫০ বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালির মেলা

প্রিন্ট
বীরগঞ্জে জমে উঠেছে ১৫০ বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালির মেলা

প্রকাশিত : ৯ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৩৬


উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে ১৫০ বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা। গ্রামীণ ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি ও লোকজ সংস্কৃতির ধারক এ মেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনাজপুর ও ঠাকুরগাওঁ জেলার সীমান্ত ঘেষেঁ বীরগঞ্জ উপজেলার ২ নং পলাশবাড়ী ইউনিয়নের সোনাচালনী ও চাপাপাড়া মৌজায় অবস্থিত প্রায় ১৫৬ বছরের ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালিমেলা পরিপূর্ণভাবে জমে উঠতে শুরু করেছে। রংপুর বিভাগের সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষের বার্ষিক বিনোদনের একমাত্র স্থান ও গণ মানুষের মিলন-মেলা হিসেবে বীরগঞ্জ উপজেলার ঢেমঢেমিয়া কালির মেলা সর্বাধিক প্রশংসিত। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ি চাপা পাড়া ও হিরা মনি মৌজায় এই মেলার অবস্থান। বাংলা ১২৮০ সাল থেকে ঢেমঢেমিয়া কালির মেলা, পল্লী বিনোদনের অন্যতম স্থান। প্রতি বছর কার্তিক মাসের শুরুতেই সনাতন ধর্মালম্বীদের শ্যামপূজার সময় এই মেলার আয়োজন করা হয়। সে অনুযায়ী গতকাল (৮ নভেম্বর) রোজ রবিবার সন্ধ্যায় দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মনোজ কুমার রায়, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মশিউর রহমানসহ মেলা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমাবস্যার দিবাগত রাতে পাঠা বলীর মাধ্যমে এই মেলা শুরু হবে। সাত দিন যাবত পূজা অর্চনা হলেও মেলা চলে এক মাস ব্যাপী। কালী মন্দিরটি নামানুশারেই এলাকাটির নামকরণ করা হয়েছে কালিরমেলা।

মন্দিরটি তার নিজস্ব এক একর জমিতে অবস্থিত। রয়েছে একটি উচ্চভবন সম্বলিত মন্দির। পাশেই একটু পশ্চিমে দরবেশ মিরাজুল মিয়ার মাজার শরীফ রয়েছে। এক কথায় মেলার সময় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা এখানে এসে বছরে একবার হলেও এই আয়োজনকে প্রাণভরে উপভোগ করে। পশ্চিমে ঠাকুরগাঁও উত্তরে পঞ্চগড়, পূর্বে নীলফামারী ও দক্ষিণে দিনাজপুর জেলা। ভালো যোগাযোগ ব্যবস্থা ও কয়েকটি জেলার মধ্যস্থল হওয়ায় কালি মেলা উদ্বোধনের আগে থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়। বিনোদনপ্রেমিরা মুখে মুখে মেলার দিনক্ষণ গননা শুরু করে দেয়। মেলার শ্রেষ্ঠ আকর্ষণ শ্যামা পূজা। প্রথম রাতে নগ্নমতে কালী পাঠে চরা পাঠা অর্থাৎ কবুতর

বলিদান। নেচে গেয়ে বাদ্যের তালে তালে হিন্দু ধর্মীয় রীতিতে উদ্বোধনী রাত্রিতে পূজারীরা আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান উদযাপন করে। কালী কবে কখন পাঠে উঠবে এই মর্মে অনেক আগে থেকেই পুজারীও আশাবাদী দর্শকেরা মাহিন্দ্রক্ষন এর অপেক্ষায় প্রহর গুনতে থাকে। মেলায় গ্রামের বিনোদনপ্রেমী জনগণের মনের খোরাক যোগাতে থাকে যাত্রাগান, পুতুল নাচ, সার্কাস সহ বিভিন্ন ইভেন্ট ও ডিজিটাল সময়ের ভ্যারাইটি ম্যাজিক শো- সমন্বিত নানা উপকরণে ভরপুর। এছাড়াও গরু মহিষ ও ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য এই মেলা বিখ্যাত। মেলার প্রথম ৫ দিন থাকে পশুমেলা। বাকী ১৫ দিন থাকে সৌখিন জিনিষ ও আসবাবপত্র কেনাকাটা এবং বিনোদনের জন্য। সারা দেশ থেকে ব্যাপরীরা আসে গরু মহিষ, ঘোড়া কেনা বেচার জন্য। বছরে একটি মাস অত্যন্ত পল্লী মানুষের বিনোদনের এক অপূর্ব আয়োজন ও প্রায় দেড়শ শত বছরের অতীত ইতিহাস হিসেবে দেশের উত্তরবঙ্গের কালিমেলা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জানা গেছে স্বর্গীয় সংশয় সরকার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী, চাপা পাড়া ও হিরামনি মৌজায় বাংলা ১২৮০ সালে কার্তিক মাসের অমাবস্যায় দিবাগত রাতে তাদের ধর্মীয় রীতিতে লগ্ন মোতাবেক একটি পাঠাবলীর মাধ্যমে এই মেলার শুভ সূচনা করেন। সে সময় এই মেলার দায়িত্ব পালন করেন শ্রী যুক্ত সংশয় সরকার এবং সভাপতি ছিলেন মেলা আয়োজনের জমিদাতা জোদ্দারগন, তার মধ্যে অন্যতম ছিলেন চাপা পাড়ার বাসিন্দা মরহুম জবির উদ্দিন শাহ। সল্প পরিসরে প্রথমে শুরু করা হলেও দিনের পর দিন এই মেলার আয়োজন ও সীমানা বিস্তৃত হতে থাকে। ক্রমেই মেলার বিস্তার ও সুনাম সারাদেশে ছড়িয়ে পড়ে। মেলার নাম অনুসারে এখানে এলাকাবাসীর সহায়তায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে উঠেছে। মেলাটি সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। 

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন বলেন, ঐতিহাসিক মেলায় দূরান্ত থেকে আসা মানুষের নিরাপদ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গ্রামপুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।