দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার নাহিদ শেখ এর ছেলে মাহাবুব শেখ (৩২),খট্রামাধব পাড়া গ্রামের মফেজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম (২৮) জাহান আলী (৩৬) জাহান আলীর ছেলে মজিিবর রহমান (২৮) মধ্যে বাসুদেবপুর এলাকার মজিবর রহমানের মেয়ে মোছাঃ নুপুর আক্তার (২৯) জিআর মামলা নং ২১০/২১, ৪১৪/২১ ও ৫১৫/১৭। এছাড়া উত্তর বাসুদেবপুর এলাকার মৃত ইবারত আলীর ছেলে ইসমাইল শেখ (৬০)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিআর এবং ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। শনিবার রাতে আমার নেতৃত্ব থানা পুলিশের একটি চৌকস দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মতামত