হাকিমপুর

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৯ জন গ্রেফতার

প্রিন্ট
হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৯ জন গ্রেফতার

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১৯ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২০


দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামি নারী সহ নয় জনকে গ্রেফতার করেছে। 

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার রায়ভাগ এলাকার তছির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম। হাকিমপুর জিআর নং ১৫৪/২১, বড় ডাঙ্গাপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ফয়জার রহমান ও ফয়জুল। বিরামপুর থানা মামলা নং ৪৯৭/১৯, দক্ষিণ বাসুদেবপুর এলাকার যৌতুক নিরোধ তৎসহ পেনাল কোড মামলায় ওয়ারেন্ট ভূক্ত রাশেদুল ইসলামের স্ত্রী মোছাঃ মায়া বেগম, তার ছেলে আতিকুল ইসলাম, চাঙ্গা মনিরের ছেলে রাশেদুল ইসলাম, একই এলাকার তিলির স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম। সিআর মামলা নং ৫২/২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানার নয়নগড় এলাকার তাইজুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম। এছাড়া মোবাইল কোর্ট মামলায় থানার বলরামপুর এলাকার আনিছুর রহমানের ছেলে শামিম কবির ও ছাতনি বিলপাড়া গ্রামের মোজাম মিয়ার ছেলে রতন মিয়া। মোবাইল কোর্ট মামলা নং ৩৫ ও ৩৬/২৬। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, মাদক মুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতভর আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে। এদের মধ্যে শামিম কবির ও রতন মিয়াকে মোবাইল কোর্টে চার মাসের এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।