দিনাজপুরের হাকিমপুরে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে সাতজন এবং আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজনসহ মোট আটজন আসামিকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন।
পুলিশ জানায়, আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ডালিম (৩৮) থানার বলরামপুর, এলাকার আব্দুল আজিজের ছেলে।
এছাড়া মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের পৃথক মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুল হান্নান (৬৩), ফুলবাড়ী উপজেলার মধ্যে গৌরীপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে সাদেকুল ইসলাম(৫০), পার্বতীপুর উপজেলার আব্দুল মান্নানের ছেলে শাহিন আলম (৩২), আমবাড়ী দৌলতপুর এলাকার আজাহার আলী শাহ'র ছেলে ইমাম মেহেী (৪৫),চিরিরবন্দর এলাকার মিজানুর রহমানের ছেলে মিন্টু (৪২) হাতীবান্ধা, লালমনিরহাট এলাকার গোলাম হোসেনের ছেলে আব্দুল মজিদ (৪৫), পার্শ্ববর্তী বিরামপুর থানার দুলাল হোসেনের ছেলে লিমন (২৬)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে মোবাইল কোর্টের পৃথক মামলা রয়েছে। হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জর্জ মিত্র চাকমা, তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মোঃ জাকির হোসেন।
মতামত