বীরগঞ্জ

বীরগঞ্জে বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

প্রিন্ট
বীরগঞ্জে বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৫ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৭


দিনাজপুরের বীরগঞ্জে টিউবওয়েল পারে বালতিতে রাখা পানিতে পড়ে সুফিয়ান নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ত্রিপুরাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুফিয়ান ওই এলাকার মোঃ মঞ্জু ওরফে বুলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির টিউবওয়েলের পাশে প্লাস্টিকের বালতিতে পানি রাখা ছিল। শিশুটি ওই বালটির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে বালটির পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর বাবা জীবিকার তাগিদে সকালে বাড়ীর বাহিরে কাজ বেরিয়ে যায়। তার স্ত্রী সাবিনা সংসারিক কাজ করিতে থাকে এবং সুপিয়ান (১৭ মাস) তাহাদের বসত বাড়ীর টিউবওয়েল পাড়া খেলা ধুলা করে। টিউবওয়েল পাড়া প্লাস্টিকের বালিতে পড়ে থাকতে দেখে, শিশুসন্তানকে

দ্রুত বালতির পানি তুলে এবং ডাকচিৎকার করে। পর স্থানীয়রা শিশু সুপিয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।