কাহারোল

কাহারোলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা মহিলা নিহত

প্রিন্ট
কাহারোলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা মহিলা নিহত

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৪ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৬


দিনাজপুরের কাহারোল উপজেলার ‘ফ্যাশন এইড’-এর ব্যবস্থাপক বিশ্বজিৎ মিত্র (পিনু)-এর সহধর্মিণী গৌরী মিত্র (৫৮)সড়ক দুর্ঘটনায় নিহত হয় ।

শনিবার (২৯ আগস্ট) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বাড়ীর সামনে কাহারোল-বলেয়াগামী রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় তিনি। দুর্ঘটনায় তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত আইসিইউ-তে স্থানান্তর করা হয়।

গৌরী মিত্রের এই মর্মান্তিক মৃত্যুতে কাহারোলের স্থানীয় ব্যবসায়ী মহল,আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকে।

কাহারোল থানার অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিম নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে সড়ক দুর্ঘটনা ও বেপরোয়া ড্রাইভিং সংক্রান্ত অপরাধের মামলা রুজু করা হয়েছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।