সারাদেশ

পাঁচবিবিতে সাবেক ফুটবলারদের সংবর্ধনা

প্রিন্ট
পাঁচবিবিতে সাবেক ফুটবলারদের সংবর্ধনা

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৫২


জয়পুরহাটের পাঁচবিবির সাবেক ফুটবলার ক্রীড়াঙ্গনে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাদেরকে সংবর্ধনা প্রদান করে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব।

 "ফুটবল কে ভালবাসুন, মাদককে না বলি" প্রতিপাদ্যে শনিবার উপজেলা অডিটোরিয়ামের "সংবর্ধনা-২৬" অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান। 

এসময় অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, থানার ওসি তামবিরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশ, সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু, সাবেক ফুটবলার জাহিদুর রহমান রানা, কবিরুল ইসলাম হেলাল, এস আই মিঠু, বিশ্বনাথ গোয়ালা, ভরত প্রসাদ গোয়ালা, মোতাকিম ওয়াজেদ, জাহাঙ্গীর আলম, বন্ধনের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সংগঠনের (ভারপ্রাপ্ত) সভাপতি রেজাউল করিম বাবুল, সম্পাদক মোঃ হারুনুর রশীদ হারুন ও মেহেদী হাসান অর্নব। উপদেষ্টা ইংল্যান্ড প্রবাসী আলিম আল রাজী ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।