বীরগঞ্জ

মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব-মনজুরুল ইসলাম এমপি

প্রিন্ট
মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব-মনজুরুল ইসলাম এমপি

প্রকাশিত : ৪ জুন ২০২৬, বিকাল ৫:০৯


মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনা করে নিজ উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে জানাযার খাট  বিতরণ করেন। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে থাকার প্রতিশ্রুতি দেন   জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মন্জুরুল ইসলাম এমপি।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মন্জুরুল ইসলাম কাহারোল উপজেলায় নিজ অর্থায়নে ১৪টি জানাযার খাট বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট বিতরণ করেন।

এ সময় কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, কাহারোল থান অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান সেলিম,  কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সুধীজন এ সময় উপস্থিত ছিলেন ।