বীরগঞ্জ

বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রিন্ট
বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ৪ জুন ২০২৬, বিকাল ৪:৫১ আপডেট : ৪ জুন ২০২৬, বিকাল ৫:০৭


দিনাজপুরের বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। 

বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবক রাকিবুল ইসলাম (২৫) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা মোটরসাইকেলে বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ছোট বটতলী নামক স্থানে পৌঁছালে এক ঠাকুরগাঁওগামী একটি প্রাইভেটকার ওই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় আরোহী রাকিবুল পাকা সড়কের উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তাতর করা হবে। আহত ব্যক্তিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে ভালো আছেন।