দিনাজপুরের বীরগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে ঝাড়বাড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সদর উপজেলার শতগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাজার মানুষের ঢল নামে।
ঈদ উপলক্ষে শতগ্রাম ইউনিয়নে ঝাড়বাড়ী মটরস এর আয়োজনে ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এতো মানুষের উপস্থিত সবার নজর কাড়ে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন "আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী", দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক, বীরগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ভিপি ও বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
জাতীয়তাবাদী তরুণদলের ৩নং শতগ্রাম ইউনিয়নের আহব্বাক শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা ছাত্রদলের আহব্বাক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আকাশ চৌধুরী, শতগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মকবুলার রহমান মানিক প্রমুখ।
এই গ্রামের সোলেমান আলী বলেন, আবহমান গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই কালের বিবর্তনে বিলুপ্তির পথে। এসব ঐতিহ্যবাহী খেলার মধ্যে একসময় গ্রামবাংলার অন্যতম ঐতিহ্য ছিল ঘোড়ার দৌড় (ঘোড়দৌড়) প্রতিযোগিতা।
তবে এসবের মধ্যে আগত উৎসুক জনতা ঘোড় দৌড়কেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এ প্রতিযোগিতা। তবে এখনও এই এলাকায় প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হলে ভালো হতো।
মতামত