দিনাজপুরের হাকিমপুর হিলিতে ইসলামী ব্যাংকের খুরশিদ আলমকে অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ৪ই জুন দুপুর ১২ টায়, হিলি সিপি রোডস্থ ইসলামী ব্যাংক এর নিচ তলায় সকল গ্রাহকদের নিয়ে মানববন্ধন এবং এই প্রতিবাদ সমাবেশ ও হিলি ব্যাংকের শাখায় ১ ঘণ্টার \'কলম বিরতি\'পালন করা হয়।
ইসলামী ব্যাংকের গ্রাহক সবিরুল ইসলাম বলেন, ঋণ কেলেঙ্কারির ঘটনায় খুরশীদ আলমের ভূমিকা বিতর্কিত ছিল এবং তার এই নিয়োগ দেশের ব্যাংকিং খাতের সুশাসনের জন্য বড় হুমকি,তাই ব্যাংক খ্যাত রক্ষাতে নতুন চেয়ারম্যানকে পদত্যাগ সহ ৭ দফা দাবির কথা জানানো হয়েছে ।
আরেক গ্রাহক এমদাদুল হক বলেন, আমরা ব্যাংকে টাকা জমা রাজি নিজের পরিবারের উন্নতি করার জন্য, কিন্ত সেই অন্য কেউ আত্মসাৎ করবে তা আমরা হতে দিব না, যারা ব্যাংকের টাকা লুট করেছে তাদের বিচার করতে হবে, কিন্ত ব্যাংক বন্ধ করা যাবে না।
মতামত