পার্বতীপুর

নিজ দেশের সম্পদ আহরণ না করে ১৭ বছর আমদানী নির্ভরশীল রাখা হয়েছিলো- জ্বালানী মন্ত্রী

প্রিন্ট
নিজ দেশের সম্পদ আহরণ না করে ১৭ বছর আমদানী নির্ভরশীল রাখা হয়েছিলো- জ্বালানী মন্ত্রী

প্রকাশিত : ১২ মে ২০২৬, রাত ৯:০০


"দীর্ঘ ১৭ বছর শাসনামলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভর ব্যবস্থা চালু করেছিল। দেশের উন্নতির জন্য জ্বালানীর গুরুত্ব অপরিসীম। তাই এখন দেশীয় সম্পদ আহরণের পাশাপাশি এর ব্যবহার নিশ্চিত করতে হবে। জনগনের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে" বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সেই সাথে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে মন্ত্রী বলেন, পূর্বের সরকারের আমলে এক সাথে কখনো তিনটি ইউনিট উৎপাদনে না থাকলেও আমাদের সরকারের আমলে ইন শা আল্লাহ সকল ইউনিট এক সাথে চালুর ব্যবস্থা করা হবে। 

মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপানশীল বড়পুকুরিয়া কয়লাখনির কনফারেন্স রুমে কর্মকর্তা ছাড়াও সংশিষ্টদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, দিনাজপুর-৬ আসনের সাংসদ এ জেড এম জাহিদ হোসেন এমপি , বিদ্যুৎ জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর -৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মধ্যপাড়া পাথর খনি, কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।