পার্বতীপুর

পাবতীপুরে অবৈধভাবে জ্বালানীতেল বিক্রয়ের ঘটনায় ১৫ দিনের জেল

প্রিন্ট
পাবতীপুরে অবৈধভাবে জ্বালানীতেল বিক্রয়ের ঘটনায় ১৫ দিনের জেল

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, সন্ধ্যা ৬:১২


চলমান সংকট মুহুর্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুরের পার্বতীপুরে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানী তেল ক্রয়, বিক্রয় ও মজুদের অভিযোগে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হুসাইন রাজু গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি সাদিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। 

অভিযানে পার্বতীপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মনির হোসেন, কন্সটেবল সাদিকুল ইসলাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।