"মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বীরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহজিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে মূল ভিত্তি তাই সকল শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করতে হবে।
শুধু লেখাপড়া শিখলেই হবে না। প্রতিটি শিক্ষার্থী সুশিক্ষিত ভাবে গড়ে উঠতে পারলে তারা একদিন বড় কিছু হতে পারবে বলে তিনি মনে করেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে মন ভালো থাকবে। মোবাইলের প্রতি শিক্ষার্থীরা যেন আসক্তি না হয় সেজন্য প্রতিটি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণ, সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে তথ্য, প্রযুক্তি ও জ্ঞানকে কাজে লাগানোর সক্ষমতা অর্জনও এর গুরুত্বপূর্ণ অংশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জুলফিকার আলী শাহ, বীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আহাদ আলী মন্ডল, সহকারী শিক্ষা অফিসার দিলীপ কুমার সরকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোছাঃ খুরশিদা হক।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন সহ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
মতামত