পার্বতীপুর

নানা আয়োজনে কবিগুরুকে স্মরণ

প্রিন্ট
নানা আয়োজনে কবিগুরুকে স্মরণ

প্রকাশিত : ৮ মে ২০২৬, রাত ১১:০১


"মুক্ত করবো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়" প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্বকবি ও কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী। 

দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (৮ মে) রাত ৮টায় আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে পার্বতীপুরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘ। আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচক ছিলেন সাবেক সভাপতি প্রদীপ দত্ত।

আবৃত্তিকার ও শিল্পী শ্রেষ্ঠা দাস এবং বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী মোশাহেদুল হক মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহাতাব লিটন, আক্কাস আলী, পাঠাগার সম্পাদক আমিন উল্লাহ আমিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে কবি গুরুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রগতি মঞ্চে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাকে স্মরণ করেন পার্বতীপুরের সঙ্গীত শিক্ষক বিজয় কুমার দাস, শিল্পী সেজুতি এবং তুলি পালের দল। 

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ উপজেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে পার্বতীপুরে জনপ্রিয়তা অর্জণ করেছে প্রগতি সংঘ। আগামীতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।