পার্বতীপুর

পার্বতীপুরে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা

প্রিন্ট
পার্বতীপুরে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা

প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, রাত ৯:২২


দিনাজপুরের পার্বতীপুরে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এবং ডেমোক্রেসি ওয়াচের যৌথ উদ্যোগে পরিচালিত ফেসিং প্রকল্পের আওতায় গত বুধবার সকাল ১০ টায় হলদিবাড়ী জিবিকে মিটিং রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় কমিটির মূল প্রতিপাদ্য জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা -ফেসিং বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে নারী দিবস উদযাপনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র‍্যালী ও আলোচনাসভায় অংশগ্রহন, আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী মাসে কিশোর কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ রোধে সরকারি প্রতিষ্ঠানের সাথে নাগরিক কমিটির আলোচনাসভার আয়োজনের বিষয়টি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। 

এসময় নাগরিক প্লাটফর্মের পার্বতীপুরের আহবায়ক ইয়াদ আলী, সদস্য নজরুল ইসলাম, আব্দুল হাই,

মেনহাজুল ইসলাম, উম্মে কুলসুম মনি, শুভ বাঁশফোড়, মানিক বাঁশফোড়, ফেসিং প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়কারী শহিদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারুমা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।