নবাবগঞ্জ

নবাবগঞ্জে জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে কমিটির সভা অনুষ্ঠিত

প্রিন্ট
নবাবগঞ্জে জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৪


দিনাজপুরের নবাবগঞ্জে ব্যক্তি মালিকানাধীন স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক প্রকৃত ও ন্যায্য বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে উপজেলা বাজারমূল্য নির্ধারণ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

সভায় সরকারি বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে জমির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করা হয়। জমির প্রকৃত মূল্য নির্ধারণে যাতে কোনো অসঙ্গতি না থাকে এবং সাধারণ মানুষ ও সরকারের রাজস্ব স্বার্থ সুরক্ষিত থাকে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এর মধ্যে জমির বাস্তব অবস্থার ভিত্তিতে সঠিক শ্রেণিবিন্যাস, পূর্ববর্তী মৌজা মূল্যের সঙ্গে বর্তমান বাজারদরের সামঞ্জস্য রেখে তথ্য হালনাগাদ, মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে বাজারমূল্য নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 এসময় উপজেলা বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য, সহকারী কমিশনার(ভুমি) সাইফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সাব-রেজিস্ট্রার, উপজেলা ভুমি সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা জিল্লুর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।