দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ৩০ শতক বনের জমি দখলমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুরসহ বন বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন জানান, আমবাগান গ্রামের ইব্রাহিম মিয়া (৩৫) প্রায় ৩০ শতক বনের জমি জবরদখল করে সেখানে বসতবাড়ি নির্মাণের চেষ্টা করছিলেন। বন বিভাগের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হলে তিনি বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করেন। পরে বন বিভাগ উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ওই জমি উদ্ধার করা হয়।
মতামত