রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বাহির করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালিতে হাকিমপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভার সফল খামারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ অনেকে অংশ গ্রহণ করেন।
পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ মোঃ মুনতাসির মামুন।
আরও বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসনাত রবিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাসুদ রানা, শিক্ষা অফিসার মোঃ মোতালেব হোসেন, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, বাংলাহিলি খাসমহল হাট ও বাজার সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, উপজেলার সফল খামারি বাবু মন্ডল,এনামুল হক সহ অনেকে।
সভায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার সফল খামারিরা তাঁদের সফলতার গল্প এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতার কথা তুলে ধরনে। সেই সাথে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের জনবল বৃদ্ধির সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন করেন।
স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেওয়া এবং খামারিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুনতাসীর মামুন।
মতামত