চিরিরবন্দর

চিরিরবন্দরে নাশকতার মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রিন্ট
চিরিরবন্দরে নাশকতার মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, রাত ১১:৫০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, রাত ১১:৫২


‎দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মো. সামছুল হক সরকার (৬৭) এবং আলোকডিহি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন (৫৮)।

‎পুলিশ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা ২২ নম্বর মামলার (জিআর-১৬১, তারিখ ২০ জুন ২০২৬) তদন্তে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১