দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মো. সামছুল হক সরকার (৬৭) এবং আলোকডিহি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন (৫৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা ২২ নম্বর মামলার (জিআর-১৬১, তারিখ ২০ জুন ২০২৬) তদন্তে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১
মতামত