‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিষয়কে সামনে নিয়ে দিনাজপুরের কাহারোলে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়।
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সমতা প্রতিষ্ঠার প্রত্যয়ে কাহারোলে উদ্যাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
রোববার (৮ নভেম্বর) কাহারোল উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে এবং কাহারোল উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএর সহযোগিতায় দিবসটি উদ্যাপনের আয়োজন করা হয়।
সভায়য় বক্তারা বলেন, সমবায় এমন একটি সংগঠিত অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, বিশ্বাস ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সদস্যরা নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। ক্ষুদ্র সঞ্চয়কে পুঁজি করে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা, কৃষি ও উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাহারোল উপজেলা হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সারওয়ার মুর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপদেশমূলক বক্তব্য রাখেন কাহারোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সফল সমবায়ী সমিতি লিঃ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রুকুনুজ্জামান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুন নবী, কাহারোল আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জোনাব আলী সরকার, কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, কাহারোল উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান মোঃ মোনছুর আলী, জনসংগঠনের সদস্যবৃন্দ, সিডিএর বীরগঞ্জ-কাহারোল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারি মোঃ পয়গাম আলী সহ উপজেলা সমবায়ী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।
মতামত