কাহারোল

কাহারোলে "ক্যাশলেস" বিষয়ক পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে "ক্যাশলেস" বিষয়ক পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৪০ আপডেট : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৪১


দিনাজপুরের কাহারোলে ‘এক দেশ এক কিউআর লেনদেন হবে বাংলা কিউআর ও"ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৪ নভেম্বর সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি’র কাহারোল উপ-শাখার আয়োজনে তরলা বাজারে এক মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‌্যালি সড়কসমূহ প্রদক্ষিণ শেষে তরলা বাজার বুথে তিন দিনব্যাপী এক দেশ এক কিউআর লেনদেন (বাংলা কিউআর) ও ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সভায় বক্তারা বলেন ‘এক দেশ এক কিউআর (বাংলা কিউআর)’ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ, নিরাপদ ও সহজ অর্থ লেনদেন এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনে ব্যাংকিং খাতের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। QR এর সুবিধা সম্পর্কে তারা জানান, কোন রকম চার্চ ছাড়া মোবাইল রিচার্জ, যেকোনো দোকানে পণ্য কিনে পেমেন্ট করা, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, মাছের বাজার, কাঁচা বাজার ও ওষুধের দোকানসহ যে কোন জায়গায় পেমেন্ট করা যায়। এছাড়াও ভাংতি টাকা , ছেঁড়াফাটা,জাল টাকার ঝামেলা নেই। ২৪ ঘন্টা যেকোনো ব্যাংকে পেমেন্ট করা যায়। ব্যাংক স্টেটমেন্টে লোন পাওয়ার কাজে ব্যবহার করা যায়। এই ক্যাসলেস একাউন্ট করতে কোন টাকা লাগেনা, একাউন্ট করলে ডেবিট কার্ড ফ্রি,কার্ড দিয়ে যেকোনো বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। পাশাপাশি ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে কাহারোল পূবালী ব্যাংক পিএলসি উপশাখার শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং বীরগঞ্জ পিএলসি পূবালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার আবু সায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর উপ শাখার এডিসি ইনচার্জ মোঃ মোকাররম হোসেন প্রমূখ।

শেষে ক্যাশলেস বাংলা কিউআর ব্যবহার পদ্ধতি প্রদর্শন, ও ক্যাশলেস বাংলা কিউআর কোড ক্রেস ৪ জন একাউন্ট গ্রহীতার মাঝে বিতরণ করার মধ্য দিয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়।