৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে।
তত্কালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে (পরে বাংলাদেশের প্রেসিডেন্ট) বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। সংকটময় অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে তিনি দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উত্পাদনের নবধারার রাজনীতি। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে এই দিবসে।
রবিবার ৮ নভেম্বর ২০২৬ সকাল ১১টায় কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র বিপ্লবী সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলি, উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, বিএমপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, যুবদলের আহ্বায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অলিউল রহমান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সাঈদ হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইমরান সর্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানাসহ জাতীয়তাবাদী দল বিএনপি'র সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মতামত