দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা জেলা বিএনপি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত ও আত্মতার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করতে হাকিমপুর পৌরসভার বড় ডাঙ্গাপাড়া গ্রামে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
আজ বুধবার রাতে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপির জেলার সফর ও সময়সূচি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুম আকরাম হোসেনের বড় ছেলে ও হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী।
মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপির জেলার সরকারি সফর ও সময়সূচি মোতাবেক আগামীকাল সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশ পথে সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছাবেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী।
এরপর সড়ক পথে হাকিমপুর উপজেলা উদ্দেশ্য রওনা দিবেন তিনি। ওই দিন সকাল ১১ঃ ৩০ মিনিটে হাকিমপুর পৌর সভার বড় ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডল হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা জেলা বিএনপি দিনাজপুর এর কবর জিয়ারত ও তাঁর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করবেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। এসময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন তাঁর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা এবং মন্ত্রীর একান্ত সচিব গোলাম মোস্তফা রঞ্জু। তারপর দুপুর বারোটায় মন্ত্রী জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদের উদ্দেশ্য সড়ক পথে রওনা দিবেন বলে জানা গেছে।
উল্লেখঃ গত রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১ঃ ২০ মিনিটের দিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আকরাম হোসেন মন্ডল মৃত্যু বরণ করেন, মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর বড় ছেলে মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, বর্তমানে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার দুই সাবেক মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
সোমবার (২ নভেম্বর) বাদ যোহর বড় ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় এবং দোয়া খায়ের করা হয়। বর্ষীয়ান এই রাজনীতিবিদ মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের জানাজা নামাজে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।তাঁর মৃত্যুতে হাকিমপুর উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুধী মহলে শোকের ছায়া নেমে এসেছিলো। বর্ষীয়ান এই রাজনীতিবিদ,শিক্ষাবিদ ও সাবেক জনপ্রতিনিধির মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফর সঙ্গী হিসেবে ছিলেন বলে জানা গেছে।
মতামত