হাকিমপুর

হিলিতে বিজিবির অভিযানে ১৪৯ বোতল ফায়ার ড্রিল সিরাপ আটক

প্রিন্ট
হিলিতে বিজিবির অভিযানে ১৪৯ বোতল ফায়ার ড্রিল সিরাপ আটক

প্রকাশিত : ২ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯


দিনাজপুরের হিলি সীমান্তের হিলিসিপি বিওপির বিজিবি টহল সদস্যরা সীমান্ত এলাকায় মাদক বিরোধী ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে মালিক বিহীন ভারতীয় ১৪৯ বোতল ফায়ার ড্রিল সিরাপ আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। 

আজ সোমবার (২ নভেম্বর)ভোর রাত্রি ৪ঃ১০মিনিটে হিলিসিপি বিওপির বিজিবি জোয়ানরা সীমান্ত এলাকায় অভিযান এসব মাদকদ্রব্য আটক করেছে।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছে জয়পুরহাট-২০ বিজিবির মিডিয়া সেল। 

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) এর হিলিসিপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হিলি সীমান্ত পিলার ২৮৫/৯এস হতে আনুমানিক ২০ গজ(৩ নং পোস্ট) বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলস্টেশন এলাকায় মালিকবিহীন ১৪৯ বোতল ফায়ার ড্রিল সিরাপ আটক করা হয়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। যার বিজিবির সিজার মূল্য ৫৯,৬০০ টাকা।